Uncategorized

পারিবারিক কৃষির আওতায় হরিরামপুরে সবজি বীজ,চেক,সাইনবোর্ড বিতরন

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর হরিরামপুর এর আয়োজনে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষে সবজি বীজ,চেক ও সাইনবোর্ড বিতরন করা হয়েছে।
২৮ জুন, রবিবার হরিরামপুর উপজেলায় কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ শাহজাহান আলী বিশ্বাস। তিনি বলেন- বর্তমান কৃষি বান্ধব সরকারের মুল লক্ষ হচ্ছে এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না, তারই অংশ হিসেবে আজকে কৃষকের পাশে সরকার।
আরো উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা কৃষি অফিসার মোঃ জহিরুল হক,
বয়ড়া ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষকগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button