শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ভায়েস চ্যান্সেলর প্রফেসর ড.আবুল হাসনাত মোহা: শামীমকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদপুর কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপাক ও ড.শামীর পাঠাগারের পরিচালক তরিকুল আলম।সহকারী শিক্ষক মো: শহিদুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকৃত ভায়েস চ্যান্সেলর ও বিশিষ্ট কলামিস্ট অত্র এলাকার কৃতি সন্তান ড. আবুল হাসনাত মোহা: শামীম বলেন পাবনা বিজ্ঞান ও প্রয ুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি আমি এলাকার একজন সেবক হিসাবে কাজ করতে চাই। আমরা যদি সম্মিলিত ভাবে এলাাকার সবধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসেতে পারি তবে যে কোন বড় বড় সমস্য সমাধানে সাফল্য লাভ করবো ইনশাল্লাহ। তাই সবার প্রতি আমার অনুরোধ আসুন আমরা এলাকার উন্নয়ন সহ সব ধরনের সেবা মূলক কাজে অংশ গ্রহন করি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ^বিদ্যালয়ের(আশুলিয়া শাখা) সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ বাবু। তিনি বলেন আমাদের এলাকায় এ ধরনের কৃতি ব্যক্তিকে সংবর্ধণা দেয়া এটাই সর্বপ্রথম। আমরা এর ধারাবাহিকতায় এরপর থেকে এলাকার যে কোন সফল বা কৃতি সন্তানকে সংবর্ধণা দিবো। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা মো: নুরুল ইসলাম. ঢাকা ডেমরা শামসুদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আজিজুল হক ও রানীনগর চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এফাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে এলকার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকার,কৃষক সহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এলাকাবাসীর পক্ষ থেকে আবুল হাসনাত মো: শামীমকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।




