Uncategorized

পাটগ্রাম থানার ওসি-এসআইসহ তিনজনের করোনা শনাক্ত

লালমনিরহাটের পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ও একজন উপ-পরিদর্শক (এসআই)সহ তিনজন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত এসআইয়ের স্ত্রীরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কেএম তানজির আলম।
এ নিয়ে পাটগ্রাম উপজেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৬৮ জনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ জুন আক্রান্তদের নমুনা পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে।
সেখানে পরীক্ষার পর মঙ্গলবার সন্ধ্যায় ৩জনের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয় জেলা স্বাস্থ্য বিভাগকে।
নতুন শনাক্ত হওয়ার মধ্যে রয়েছে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত, উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ও তার স্ত্রী।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ বলেন, করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর রাখছি।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যার ও এক এসআই গত ৩০ জুন করোনা পরীক্ষার নমুনা পরীক্ষা করতে দেন। নমুনা দেওয়ার দুইদিন আগে থেকে তারা হোম আইসোলেশনে রয়েছেন। গত মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
পাটগ্রাম উপজেলায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৫১ জন ও নারী ১৭ জন। করোনা আক্রান্ত স্ব্যাস্থ্যকর্মীর সংখ্যা ৭ জন। এখন পর্যন্ত এই রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫ জন। মৃত্যু হয়েছে একজনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button