বিনোদন

পাক ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন জারিন খান!

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক পুরনো। মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হালফিলের বিরাট কোহালি-অনুষ্কা শর্মা পর্যন্ত রয়েছে অজস্র উদাহরণ। ফের বলিউডের নায়িকার সঙ্গে এক ক্রিকেটারের সম্পর্কের খবর ডালপালা মেলেছে।
তবে এক্ষেত্রে ক্রিকেটার কোনও ভারতীয় নন। পাকিস্তানের ওপেনার ফখর জামানের সঙ্গে নাম জড়িয়েছে বলিউড সুন্দরী জারিন খানের। জারিন অভিনয় করেছেন বীর, অকসর ২, হাউসফুল ২, হেট স্টোরি ৩-এর মতো সিনেমায়। ৩১ বছর বয়সী মডেল হিসেবেও বেশ পরিচিত মুখ। এর আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। কিন্তু জারিন তা অস্বীকার করেছিলেন।
সংবাদমাধ্যমের একাংশের মতে, টেনিস তারকা সানিয়া মির্জা যেমন শোয়েব মালিককে বিয়ে করেছিলেন, ঠিক সে ভাবেই সীমান্তের ওপারে ভালবাসা খুঁজে পেয়েছেন জারিন। আর সেই ব্যক্তি হলেন ফখর জামানই। স্বয়ং জারিন অবশ্য এক টুইটে যাবতীয় জল্পনাকে ভিত্তিহীন বলে চিহ্নিত করেছেন।
পাকিস্তানের ওপেনার ফখর জামানের সঙ্গে জারিনের প্রেম নিয়ে জল্পনা জোরদার। পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার ফখর জামান সদ্যসমাপ্ত এশিয়া কাপেও খেলেছেন। কিন্তু, প্রত্যাশাপূরণ করতে পারেননি। পাঁচ ম্যাচে করেন মাত্র ৩২ রান। তাঁর রানগুলো ছিল এমন ০, ০, ০, ৩১ ও ১। তবে গত বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁর শতরানই হারিয়েছিল ভারতকে। – আনন্দবাজার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button