
করাচি বন্দরের তীরবর্তী এলাকায় পাকিস্তান ও ইরান যৌথ ত্রাণ ও উদ্ধার বিষয়ক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যৌথ এই মহড়ায় ইরানের ৪৩তম নৌবহরের চারটি যুদ্ধজাহাজ অংশ নেয়।
মহড়ায় উদ্ধার বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে অনুশীলন, লাইট, রেডিওগ্রাফ এবং আরো অনেক কিছুর ব্যবহার নিয়ে আলোচনা হয়।
মহড়ায় লজিস্টিক যুদ্ধজাহাজ লাওয়ান, ফালাখান, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ খঞ্জর এবং কোনারাক নামের একটি সেনা বহনকারী যুদ্ধজাহাজ অংশ নেয়। এছাড়া ইরানের একটি হেলিকপ্টারও মহড়ায় অংশ নেয় বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানি নৌবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে সামুদ্রিক প্রশিক্ষণ জোরদার করা নিয়ে আলোচনা করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। বৈঠকে ইরানের নৌবাহিনী গভীর সাগরে তাদের কর্মতৎপরতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে।




