
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দলের আরো দুই বড় নেতা।
পাকিস্তানের সংবাদপত্র ডন অনলাইনের খবরে বলা হয়েছে, তাদের লংমার্চ ওয়াজিরাবাদে গেলে সেখানে তারা গুলিবিদ্ধ হয়েছেন।
পিটিআই নেতা ফারুক হাবিব জানিয়েছেন, এ ঘটনায় সিনেটর ফয়সাল জাবেদও আহত হয়েছেন। লংমার্চে তাদের বহনকারী গাড়িতে গুলি চালালে তারা আহত হন।
ইমরান খানের পায়ে গুলি লেগেছে।
সন্দেহভাজন হামলাকারীকে উদ্ধারের কথা জানিয়ে পাকিস্তানের অপর গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
খবরে আরো প্রকাশ, পিটিআই নেতা ফয়সাল জাভেদ বলেন, হামলায় দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে হত্যার উদ্দেশেই এই হামলা চালানো হয়েছে।
ইমরান খানকে হামলার মিশনে দুইজন জড়িত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত এক হামলাকারী গুলিতে নিহত হয়েছে, আরেকজনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

এদিকে ইমরান খানের ওপর গুলি চালানোর কারণ জানিয়েছেন অভিযুক্ত এক হামলাকারী। ক্যামেরার সামনে ওই হামলাকারী বলেন, ইমরান মানুষকে বিভ্রান্ত করছিলেন তাই তাকে হত্যা করছে এসেছি।
হামলাকারী আরও বলেন, মানুষকে বিভ্রান্ত করার বিষয়টি আমি সহ্য করতে পারি নি, তাই তাকে খুন করতে আসছি। আমি তাকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি শুধু ইমরান খানকে খুন করতে চেয়েছি আর অন্য কেউ না।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দলের অপর নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, এটি একটি ‘লক্ষ্যস্থির করা আক্রমণ’ ছিল। ইমরান খানের পায়ে গুলি লেগেছে। এ ঘটনায় আহমদ ছাত্তা ও ফয়সাল জাভেদসহ আরো তিনজন আহত হয়েছেন।
পিটিআইর লংমার্চের সপ্তম দিনে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটলো।



