খেলা

পাকিস্তানের সঙ্গেও সিরিজ জিতল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে অস্ট্রেলিয়া৷ ঘরের মাঠে ভারতের কাছে ওয়ান ডে সিরিজ হারের পর ঘুরে দাঁড়িয়ে পর পর দু’টি একদিনের সিরিজ দখল করে নিলো অজিরা৷ ০-২ ব্যবধানে পিছিয়ে থেকেও ভারতকে তাদের ঘরের মাঠ পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে পরাস্ত করে অস্ট্রেলিয়া৷ এবার পাকিস্তানের বিরুদ্ধে দু’ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে অজিরা৷
দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া৷ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬৬ রান তোলে তারা৷ প্রথম দু’টি ম্যাচে শতরান করা অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই ম্যাচে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন৷ এছাড়া হাফসেঞ্চুরি করেছেন ম্যাক্সওয়েল৷
পরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায়৷ ওপেনার ইমাম-উল-হক এবং মিডলঅর্ডারে শোয়েব মালিক, উমর আকমল ও ইমদ ওয়াসিম লড়াই চালালেও অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে৷ অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচে ৮০ রানে জয় তুলে নেয়৷
শারজায় প্রথম দু’টি ম্যাচে ১১৬ ও অপরাজিত ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলা ফিঞ্চ আবু ধাবিতে আউট হন ব্যক্তিগত ৯০ রানে৷ ১৩৬ বলের সংযত ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি৷ গ্লেন ম্যাক্সওয়েল রানআউট হন ৫৫ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে৷ তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন৷ এছাড়া পিটার হ্যান্ডসকম্ব ৪৭ রানের যোগদা ন রাখেন৷
পাকিস্তানের হয়ে ইমাম ৪৬, শোয়েব ৩১, আকমল ৩৬ ও ওয়াসিম ৪৩ রান করেন৷ প্যাট কামিন্স ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন৷ ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা৷ ম্যাচের সেরা হয়েছেন কামিন্স৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button