খেলা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড

আগামী বছর টেস্ট অভিষেক হতে যাচ্ছে আয়ারল্যান্ডের। ২০১৮ সালের এপ্রিল মাসে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড নিজেদের প্রথম টেস্ট খেলবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
পাকিস্তানের পরবর্তী ‘লাল বল’ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে হবে বলে আইসিসি’র বিবৃতিতে নিশ্চিত করায়। ২০১৮ সালের প্রথমার্ধে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান দল ইংল্যান্ড সফর করবে। এ সময় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে।
দীর্ঘ দিন অপরাজিত থাকলেও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গতকাল শেষ হওয়া দুই টেস্ট সিরিজে পাকিস্তান দল শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। এ পরাজয়ে টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে গেছে পাকিস্তান।
চলতি বছর জুন মাসে আয়ারল্যান্ডের সঙ্গে আফগানিস্তানকেও টেস্ট মর্যাদা দেয় আইসিসি। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো আয়ারল্যান্ড হোম কন্ডিশনে নিশ্চিতভাবেই অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button