আন্তর্জাতিক সংবাদশিরোনাম
পাকিস্তানের জন্য সর্বাধুনিক রণতরি বানাচ্ছে চীন!

পাকিস্তানের জন্য একটি সর্বাধুনিক রণতরি নির্মাণ করছে চীন। পাকিস্তানের জন্য এরকম চার রণতরি নির্মাণের অংশ হিসেবে এটি তৈরির কাজ এগিয়ে চলেছে।
চায়না ডেইলিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাক-চীন অস্ত্র চুক্তির আওতায় এগুলো নির্মাণ করা হবে। চীনা নৌবাহিনীতে ব্যবহৃত সর্বাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেটে মতই হবে এসব রণতরি। সর্বাধুনিক অস্ত্র সজ্জিত এসব রণতরিকে ডুবোজাহাজ এবং যুদ্ধজাহাজের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। পাশাপাশি হানাদার যুদ্ধবিমান রুখে দেয়ার মতো বিমান প্রতিরক্ষার কাজেও লাগানো যাবে।
বেইজিংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন এসব রণতরি নির্মাণ করছে। পাকিস্তানের সাগরপথ নিরাপদ করার পাশাপাশি এসব রণতরি কৌশলগত ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার দায়িত্বে নিয়োজিত হবে বলে চায়না ডেইলি জানিয়েছে।




