Uncategorized
পাকিস্তানের অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার আলী

ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর বিপাকে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী। অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন তিনি। পাকিস্তানের দুনিয়া নিউজ এ খবর জানিয়েছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর টিম ম্যানেজমেন্ট আজহারকে অধিনায়কত্ব ছাড়ার জন্য চাপ দিচ্ছে। এছাড়া মিডিয়ার ও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন তিনি। ফলে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি।
লন্ডনে অবস্থারত আজহার তার পরিবার ও ঘনিষ্ঠজনদের সাথে এ ব্যাপারে কথা বলছেন।
সূত্র মতে, সেপ্টেম্বরের ১০ তারিখে দেশে ফেরার পরই আজহার আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন।




