খেলা

পাকিস্তানি স্পিনারদের চমক : বিপর্যয়ে শ্রীলঙ্কা

আবু ধাবিতে পাকিস্তানি স্পিনারদের হঠাৎ দাপটে বিপর্যয়ে পড়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ বেলায় নিষ্প্রাণ হঠাৎ করেই জমে ওঠেছে।
শ্রীলঙ্কার করা প্রথম ইনিংসে ৪১৯ রানের জবাবে পাকিস্তান যখন ৪২২ রান করে অল আউট হয়, তখন মনে হচ্ছিল, ম্যাচটি ড্র হতে যাচ্ছে। কিন্তু তারপর স্পিনাররা খেলায় ফিরিয়ে আনেন পাকিস্তানকে। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৬৯ রান। তারা এখন পাকিস্তানের চেয়ে মাত্র ৬৬ রানে এগিয়ে আছে। পাকিস্তান যদি তাদেরকে আগামীকাল প্রথম সেসনে অল আউট করতে পারে, তবে এই ম্যাচেও জয় সম্ভব।
পাকিস্তানের ইয়াসির শাহ নিয়েছেন দুটি উইকেট। এছাড়া আসাদ শফিক আর হারিস সোহেল নিয়েছেন ১টি করে উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button