পাঁচ শিশু সন্তান নিয়ে রাস্তায় মানবেতর জীবন ও প্রাণ নাশের হুমকির অভিযোগ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হরিরামপুর ইউনিয়নের তালুক সোনাইডাঙ্গা গ্রামে বিশ বছর যাবত রশিদা সাজু দম্পতি জীবন অতিবাহিত করছিল কিন্তু স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে শুরু হয় নির্যাতন।
প্রবাসী সাজু মিয়ার স্ত্রীকে পাঁচ সন্তান সহ বাড়ী থেকে বেরকরে দিয়েছে ভাসুুর শাহিনুর।বাড়ীতে উঠতে না দেওয়ায় দুধের শিশুসহ পাঁচ সন্তান নিয়ে রাস্তায় মানবেতর জীবন যাপন করছে রশিদা বেগম। রশিদা বেগম জানান গত দু-বছর হল আমার স্বামী প্রবাস চলে যায়। প্রবাসে যাওয়ার পর থেকে শুরু হয় আমার উপর শাহিনুর পরিবারের মানসিক ও শারিরীক নির্যাতন। স্বামী প্রবাসে চলে যাওয়ার ফলে বিভিন্ন সময় ভাসুর শাহিনুর আমার কাছ থেজে টাকা ধার চায় টাকা দিতে রাজি না হইলে অকথ্য ভাষায় গালীগালাজ করে এবং আমার নামে মিথ্যা কুৎসা রটানোর চেষ্টা করে। আমার সন্তান নিয়ে আজেবাজে কথা বলে। গত ২১-১০-২০ ইং তারিখে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা ধার চায় শাহিনুর। আমি রাজি না হলে আমার উপর চরাও হয়ে আসামী শাহিনুর (৪৫) পিতা মৃত্যু: সাহেব উদ্দিন ও রাশেদা(৩৫) স্বামী : শাহিনুর উভয় গ্রাম তালুক সোনাইডাঙ্গা আমার চুলের মুঠি ধরিয়া লাঠি দিয়ে এলো পাথারী মারতে থাকে এবং আমাকে বিবস্ত্র করিয়া বাড়ী থেকে বেড় করেদেয়। আমার আত্ম চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আমি প্রানে বেচে যাই। কিন্তু আমার বাড়ীতে আমাকে ডুকতে দিচ্ছে না আমার ভাসুর শাহিনুর ও তার পরিবার। একই গ্রামের আব্দুর রহিম বলেন গত দু-মাস পূর্বে আসামী শাহিনুর ও তার স্ত্রী রাশেদা উভয় রশিদাকে বেধব মারপিট করলে গ্রান্ম শালিষের মাধ্যমে মিমাংশা করে শাহিনুরের পচিশ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরেও এরাব আরাব ছোট ভাই বউকে মারধোর করে বাড়ী থেকে বেড় করে দিয়েছে।
এবিষয়ে রশিদা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানা এজাহার দায়ের করেছে। এ ঘটনা নিশ্চিত করে অফিসার ইনচার্জ একেএম মেহদী হাসান বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



