Uncategorized

পাঁচ বোলারের অ্যাকশনে ক্রুটি পেয়েছে বিসিবির রিভিউ কমিটি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া ১০ জন বোলারের বোলিং অ্যাকশন পর্যালোচনা করে পাঁচজন বোলারের বোলিংয়ে ক্রুটি পেয়েছে ক্রিকেট বোর্ডের রিভিউ কমিটি।
তবে এই তাদের এখনি ক্রিকেট থেকে সরিয়ে দেয়া হচ্ছে না।
এই পাঁচজন বোলার নভেম্বর পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে, কিন্তু এর মধ্যেই তাদের নিজেদের শোধরাতে হবে। সেটি সম্ভব না হলে নিজেদের ঠিক করে সামনের বছর আবার পরীক্ষা দিতে পারবেন।
কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লীগে খেলার সময় ১০জন বোলারের বোলিং অ্যাকশনে ক্রুটি খুঁজে পায় অ্যাম্পায়াররা।
পরে মিরপুরে ক্যামেরার সামনে এই ১০জনের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখে বিসিবির একটি রিভিউ কমিটি।
যাদের পরীক্ষা নেয়া হয়েছে, তার মধ্যে অপর পাঁচজনের বোলিংয়ে কোন সমস্যা নেই বলে রিভিউ কমিটি দেখতে পেয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এই খবর দিয়েছে।
রিভিউ কমিটির সদস্য দিপু রায় চৌধুরী বিবিসিকে বলছেন, এই ক্রিকেটারদের নিজেদের দায়িত্বে বোলিং শোধরাতে হবে। তবে তারা দরকার মনে বিসিবির সাহায্যও চাইতে পারবেন।
বোলিং অ্যাকশন পরীক্ষার বিষয়টি তারা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি টি২০ বিশ্বকাপ চলার সময় অবৈধ অ্যাকশনের জন্য বাংলাদেশের দুই বোলারকে নিষিদ্ধ করার পর থেকে এই সমস্যা নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
বিসিবি বলছে এটা সবেমাত্র শুরু। পরে আরো বড় আকারে তারা সন্দেহজনক বোলারদের সনাক্ত করে শোধরানোর ব্যবস্থা করতে চান। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button