শিরোনাম

পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই সাতকানিয়ায়

পতাকা ডেস্ক : ঘূর্ণিঝড় মোরার কারণে বিপর্যস্থ চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকা। সাতকানিয়ার বিভিন্ন এলাকায় বিগত পাঁচ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ নেই। জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়নের ৪৬ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎহীন হয়ে আছেন ২০ হাজার গ্রামবাসী।
মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরার আঘাতেই মূলত সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়। সেদিন থেকে বিদ্যুহীন অবস্থায় দিন কাটাচ্ছেন উপজেলার বৃহৎ জনগোষ্ঠি। স্থানীয় ক্ষতিগ্রস্থরা বিদ্যুৎ সংযোগ চালু করতে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
পূর্ব বাজালিয়া গ্রামের স্কুলশিক্ষিকা অনিমা রানি জানান, বিদ্যুৎ না থাকায় অনেক কষ্ট হচ্ছে। ফ্রিজে রাখা মাছ-মাংস সব নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ী মনির আহমদ বলেন, ‘দীর্ঘ বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। আইসক্রিম ও অন্যান্য জিনিসসহ হাজার হাজার টাকা লোকসান হয়েছে।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র বলছে, ঘূর্ণিঝড় মোরার আঘাতে বিভিন্ন স্থানে ৩৪টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। হেলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় দেড় শতাধিক খুঁটি। অর্ধশতাধিক ট্রান্সফরমার নষ্ট হয়েছে। শতাধিক জায়গায় বিদ্যুতের তার ছিড়ে গেছে। নষ্ট হয়েছে বাসাবাড়ির মিটার।
পল্লী বিদ্যুৎ সমিতি-১, সাতকানিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আকমল হোসেন জানান, ঘূর্ণিঝড়ের আঘাতে এলাকার বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের হিসাবে বিদ্যুৎবিহীন ২০ হাজার গ্রাহক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরছি এক সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button