পাঁচবিবিতে পরিবারের নিরাপত্তার দাবীতে সাংবাদিক সম্মেলন
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে পরিবারের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করেছেন নবিরুল নামে এক ভুক্তভোগী পরিবার। বুধবার ( ৬ জুলাই ) বিকেলে পাঁচবিবি পৌরপার্কের একটি হোটেলে উপজেলার আরজি অনন্তপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে নবিরুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত সাংবাদিক সম্মেলনে নবিরুল ইসলাম বলেন, পুর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে গত ৬ জুন দুপুরে তার প্রতিবেশী হবিবর রহমান, মাফিজুল আলম চপল, রেজাউল আকন্দ, ইয়াকুব মন্ডল, রফিকুল ইসলাম আকন্দ আমাকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার মাথায় ও সারা শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে গুরুত্বর আহত করে। ৯দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে মামলা করি (মামলা নং-৫১/৩২২, পাঁচবিবি থানা)।
উক্ত মামলায় গত ৪ জুলাই আসামীগণ জয়পুরহাট আদালতে জামিন নিতে গেলে মাফিজুল আলম চপল, রেজাউল আকন্দ ও রফিকুল ইসলাম আকন্দকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় আদালত। ঐ দিনই হবিবর রহমান ও ইয়াকুব মন্ডল জামিন পেয়ে হাসপাতাল মোডে আরো ৭/৮জন অজ্ঞাত ব্যাক্তিকে নিয়ে আমার পথ রোধ করে এবং আমাকে প্রাণ নাশের হুমকী ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। ঐদিনই এ ঘটনায় আমি জয়পুরহাট সদর থানায় তাহাদের বিরুদ্ধে সাধারণ ডায়রী করি (যার নং- ১৯৪/২২)।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, সন্ত্রাসীরা ঐদিন রাতে আমার বাড়িতে এসে আমাকে ও আমার পরিবারসহ আমার মামলার সাক্ষীদের প্রাণ নাশসহ বাড়িঘর ভাংচুর ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকী দেয়।
এ ঘটনায় আমি, আমার পরিবার ও মামলার সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে সরকারের সকল সংস্থার সুদৃষ্টি কামনা করে, বিষয়টি সুষ্ট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি।




