পাঁচতারকা হোটেলের খাবারে পোকা পেলেন প্রিয়াঙ্কার বোন! (ভিডিওসহ)
বিলাসবহুল ওই হোটেলে বেশ দাম দিয়ে খাবার খেতে হয়। অথচ তারা খাবার দিচ্ছে বাসি-পচা, এমনটি পোকায় ভরা। পোকা পাওয়া খাবারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মীরা চোপড়া।
শুধু তা-ই নয়, আরেক খাবারে কৃমি খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার বোন মীরা চোপড়া। আহমেদাবাদের ডাবল ট্রি বাই হিলটন হোটেলের পোকা-কৃমিযুক্ত খাবারে বেজায় চটেছেন মীরা।
ওই হোটেলে এক সপ্তাহ ধরে আছেন মীরা চোপড়া। পাঁচতারকা হোটেলটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন মীরা চোপড়া। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে খাবারের ভেতর পোকা দেখা যাচ্ছে। ক্যাপশনে মীরা লিখেছেন, ‘আহমেদাবাদের ডাবল ট্রিতে ছিলাম। খাবারে পেলাম পোকা। এইসব হোটেলে আপনাকে অনেক পয়সা খরচা করতে হবে, অথচ আপনাকে পোকা খাওয়াবে। এটা খুবই দুঃখজনক। দয়া করে দ্রুত পদক্ষেপ নিন। কোথায় গেল খাদ্য নিরাপত্তার কানুন!’
View this post on InstagramA post shared by Meera Chopra (@meerachopra) on
মীরা চোপড়াকে আগামীতে ‘সেকশন ৩৭৫’ ছবিতে দেখা যাবে। ছবিতে তিনি ধর্ষণের শিকার নারীর ভূমিকায় অভিনয় করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা হয়েছে ‘সেকশন ৩৭৫’ ছবি করে। এই ভূমিকায় অভিনয় করাটা খুবই ট্রমাটিক ছিল, শুরুতে খুবই কঠিন লাগছিল।”
ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার ওপর ভিত্তি করে নির্মিত ‘সেকশন ৩৭৫’। ছবিতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে রিচা চাড্ডাকে, যিনি ধর্ষণের শিকার নারীর পক্ষে লড়বেন। এক চিত্রনির্মাতার দ্বারা (অভিনয়ে রাহুল ভাট) ধর্ষিত হয়েছিলেন ওই নারী। এ ছাড়া রয়েছেন অক্ষয় খান্না। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।




