অপরাধ

পল্লবীতে সিআইডি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী পল্লবীতে নিজ বাসা থেকে সোমেন হাসাইন রাব্বানী (৩৫) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে ১১ নম্বর সেক্টরের এ ব্লকের ২ নম্বর লেনের ৮ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমেন আত্মহত্যা করেছেন। তিনি সিআইডি থেকে সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। তাই হতাশা থেকে এমনটি ঘটতে পারে বলে ধারণা তাদের।
পুলিশের পল্লবী বিভাগের এসি এবিএম জাকির হোসেন জানান, পারিবারিক বিরোধের কারণে সোমেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, শোমেন হাসাইন রাব্বানীকে সিআইডি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তিনি উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
পল্লবী থানার ওসি জানান, সন্ধ্যায় খবর পেয়ে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। ওই এসআই পরিবারসহ ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি যশোরে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করেনি। কেউ না এলে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button