প্রবাস

পর্তুগালে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটির আত্মপ্রকাশ

পর্তুগালে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের একটি প্রবাসী সামাজিক ও সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ইউরোপের পর্তুগালে অবস্থানরত কুলাউড়া উপজেলার প্রবাসীদের নিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে।
ফেরদৌস আলম রুবেল, মুহিবুর রহমান, সওয়াব আলী ,তোফায়েল আহমেদ, হুমায়ূন আহমেদ সহ ৫জনকে উপদেষ্টা করে নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শেখ শামীম, কামরুল হাসান লিজু ,ফরহাদ শপন।
সাধারণ সম্পাদক- ইফতেখার আহমেদ রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধরী রাজিব,রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদ, প্রচার সম্পাদক তানভীর খান, দপ্তর সম্পাদক বাবলু আহমেদ।
আরো ১০ জনকে সদস্য করে ২৯ সদস্য বিশিষ্ট পর্তুগাল কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
নতুন এ প্রবাসী কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন বলেন, ইউরোপের দেশ পর্তুগালে কুলাউড়া উপজেলা সহ আশপাশ এলাকার অনেকে বসবাস করে থাকেন। প্রবাসীদের অধিকার বাস্তবায়নের পাশাপাশি নিজ এলাকার আত্মসামাজিক সেবামূলক কর্মকান্ডে পর্তুগাল প্রবাসীদের অবদান রাখার জন্য এ সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।
শীঘ্রই সংগঠনের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণের কারনে সাধ্যনুযায়ী এলাকার অসহায়দের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button