বিনোদন

পরীর ‘ইনোসেন্ট লাভ’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর

পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ মুক্তি পাচ্ছে আগামী ৩ নভেম্বর। দেশব্যাপী শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে জানিয়েছেন নির্মাতা সংশ্লিষ্টরা।
বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাওয়া ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায় যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ।
ছবিটির নির্মাতা রানা বলেন, ভালো একটি গল্পের ছবি এটি। চলচ্চিত্রের অস্থিরতাসহ নানা জটিলতায় ছবির কাজ শেষ করতে সময় লেগেছে। ৩ নভেম্বর মুক্তি দেয়া হবে ছবিটি। শিগগিরই গান ও ট্রেলার প্রকাশ হবে।
আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button