বিবিধশিরোনাম

পরিবেশ বান্ধব বাহন

বিশ্ব পরিবেশ দিবসের আগে তাঁকে নিয়েই চর্চা মালবাজার তথা ডুয়ার্সে। মালবাজারের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কল্যাণকুমার দাস ব্যক্তিগত ব্যবহারের জন্যেই একটি টোটো রিক্সা কিনে ফেলেছেন।

ধোঁয়া বের হয় এমন যান তাঁর না পসন্দ। সে জন্যে বাইকের বদলে কিনেছেন ব্যাটারি চালিত সাইকেল, আর গাড়ির বদলে নিয়েছেন টোটো। পেশায় বিজ্ঞানের গৃহশিক্ষক ৫২ বছরের কল্যাণবাবুর দাবি, উত্তরবঙ্গের মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনিই প্রথম টোটো কিনেছেন। ৯ মে শিলিগুড়ির একটি টোটোর দোকানে বিশেষ ভাবে অর্ডার দিয়ে আনিয়েছেন টোটোটি। খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। দু’জন বসার এই ছোট টোটোয় মেয়ের স্কুল, বাজার-হাট এমনকী ৬০ কিলোমিটার দূরের শিলিগুড়িতেও যাতায়াত করছেন তিনি।

ধোঁয়া মুক্ত পরিবেশ গড়তে টোটোয় ভরসা করাই যায় বলেও অনেককেই এখন উদ্বুদ্ধ করছেন কল্যাণবাবু। আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button