slider

পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে ঝিনাইগাতীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরে ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক আয়োজিত পরিবার পরিকল্পনা মাঠ কর্মিদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)কার্নিজ ফাতেমার উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, মেডিকেল অফিসার মোখলেছুর রহমান খান, ডা: তাহের রেনেসাঁ, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু প্রমুখ।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দক্ষতার সহিত প্রশিক্ষণের বিষয় ও মাঠকমীর্দের সেবার মান বৃদ্ধির আরো উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, মহা পরিচালকের দপ্তরের আইইএম ইউনিটের মনিটরিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান । উক্ত প্রশিক্ষণে উপজেলার ৩০জন মাঠকর্মি ও রিসোর্স পার্সনরা অংশ গ্রহণ করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button