বিনোদন

পরিবারই সব কিছুর আগে

অ্যাপল টিভি প্লাসের সিরিজ ‘দ্য এসেক্স সার্পেন্ট’ থেকে সরে আসলেন কিয়ারা নাইটলি। এই প্রসঙ্গে তার মন্তব্য, পরিবারের চেয়ে কাজ বড় হতে পারে না।
মাস দেড়েকের মধ্যে সিরিজটির প্রডাকশন শুরুর কথা ছিল। বর্তমানে চলছে প্রাক প্রস্তুতি। কিন্তু ডেইলি মেইলকে ‘দ্য পাইরেটস অব ক্যারিবিয়ান’ নায়িকার মুখপাত্র জানান, পারিবারিক কারণে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির চুক্তি থেকে সরে এসেছেন তিনি।
যুক্তরাজ্যে বর্তমানে করোনার দ্বিতীয় ধাক্কা (সেকেন্ড ওয়েব) চলছে। যা কিয়ারার জন্য স্বস্তিদায়ক নয়। এ সিরিজের জন্য সাড়ে চার মাস বাচ্চাদের থেকে দূরে থাকতে হবে। তাই তিনি ‘দ্য এসেক্স সার্পেন্ট’ ছাড়লেন।
বর্তমানে মিউজিশিয়ান জেমস রাইটনের সঙ্গে সংসার করছেন কিয়ারা। তাদের রয়েছে পাঁচ ও এক বছর বয়সী দুই মেয়ে।
সারাহ পেরির ২০১৬ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দ্য এসেক্স সার্পেন্ট’। সদ্য বিধবা এক নারীকে নিয়ে এর কাহিনি। যিনি অবমাননাকর বিয়ের রেশ ধরে ভিক্টোরিয়ান লন্ডন থেকে ছোট্ট একটি গ্রামে চলে আসেন। সেখানে এসে জানতে পারেন, পৌরাণিক প্রাণী এসেক্স সার্পেন্ট ফিরে এসেছে।
‘দ্য এসেক্স সার্পেন্ট’-এর নির্বাহী প্রযোজক ছিলেন কিয়ারা নাইটলি। তিনি ‘দ্য ইমিটেশন গেম’ ও ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর জন্য অস্কার মনোনয়ন লাভ করেন। এর পর তাকে দেখা যাবে ‘সাইলেন্ট নাইট’ ছবিতে। এ ছাড়া যুক্ত আছেন লিমিটেড সিরিজ ‘দ্য আদার টাইপিস্ট’-এ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button