sliderস্থানিয়

পরকীয়া ও চুরির মামলায় গ্রেপ্তার হওয়া প্রবাসীর স্ত্রী ও প্রেমিক কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পরকীয়া প্রেম এবং স্বর্ণালঙ্কার চুরির মামলায় গ্রেফতার হওয়া এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২১ জুন) নলছিটি থানা পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের পুত্র মো. জাহিদুল ইসলাম (২৫)।

বাদীর আইনজীবী এ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রোববার (২২ শে জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, পরকীয়ায় জড়িয়ে পড়া স্ত্রী নাছরিন নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button