slider

পবায় মেয়র কাপ ফুটবল টুনা’মেন্ট চ্যাম্পিয়ন সমাপ্ত

জাকির হোসেন, পবা প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলা নওহাটা পৌরসভার দুয়ারি সরকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ১৮তম মেয়র কাপ ফুটবল টুনামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১৯ নভেম্বর) টুনামেন্টের সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। অনুষ্ঠানে দুয়ারি নবায়ন সংঘ এর সভাপতি এনায়েত উল্লাহ খান (সবুজ) এর সভাপতিত্বে টুনামেন্টের উদ্বোধক ছিলেন নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও নওহাটা পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, নওহাটা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভূলু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেসুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর বাক্কার আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নওহাটা পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, নওহাটা পৌরসভা ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রেশভানু বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের রাশেদা বেগম।
উপস্থিত ছিলেন হুজুরিপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাসুদ রহমান, নওহাটা পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাশেম আলী, সাধারণ সম্পাদক মোবারক আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শ্যামা সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
সমাপণী খেলায় মুখোমুখি হয় আফিনেপাল পাড়া অগ্রদুত সংঘ বনাম শরিফুল ফিশ এজেন্ট। খেলায় শরিফুল ফিশ এজেন্ট কে ১-০ গোলে হারিয়ে টুনামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম আফিনেপাল পাড়া অগ্রদূত সংঘ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button