শিরোনাম

পদ্মার ভাঙনে শিমুলিয়ার ৪নং ফেরিঘাট বিলীন : পারাপার ব্যাহত

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারন করেছে। দ্বিতীয় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ৪নং ফেরি ঘাট।
বুধবার রাত আড়াইটার দিকে নতুন করে ভাঙন শুরু হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪নং ফেরি ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচলা বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে ভাঙন অব্যাহত রয়েছে। এ নিয়ে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভাঙনে শিমুলিয়ার ৪টি ফেরিঘাটের মধ্যে ২টি ঘাট বিলীন হলো। এর আগে গত ২৮ জুলাই ভেঙে যায় ৩নং রো রো ফেরিঘাটটি।
বিআউডাব্লউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এর মধ্যেই ৪নং ফেরিঘাটটিসহ এপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ ফুট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে ।
এদিকে শিমুলিয়া ঘাট হতে সকাল ৭টায় সর্বশেষ ফেরিটি কাঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ফেরিসহ সকল নৌযান বন্ধ রয়েছে। বর্তমানে পদ্মার ভাঙন ২নং ভিআইপি ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক গাড়ি যানবাহন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button