পদ্মার ভাংগনে হুমকির মুখে দৌলতদিয়া ফেরিঘাট

সংবাদদাতা, গোয়ালন্দ : পদ্মার অব্যহত ভাংগনে দৌলতদিয়া ফেরিঘাট হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। বৃহষ্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি দৌলতদিয়া ঘাট পরিদর্শনে এসে বলেন, দৌলতদিয়ায় পদ্মা নদী যে গতিতে ভাংছে তাতে ফেরিঘাট টিকানো মুসকিল হয়ে যাবে।
আপপতত বল্লি পাইলিং করে ৩ ও ৪নং ঘাট ২টি ঠিক করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে।আর আসন্ন ঈদুল আজাহা মওসুমে যাতে গরুর গাড়ী ও যানাহন উঠানামা করতে পারে এ জন্য সড়ক ও জনপদ বিভাগ রোড মেরামতের কাজ করছে।
মন্ত্রী ফেরি সংকট বিষয়ে বলেন,পদ্মায় তীব্র স্রোতের বিপরীতে আমাদের অনেক ফেরিই চলতে ব্যার্থ। তাতে ফেরিগুলো ঘাটেই বসে থাকছে।ফলে প্রয়োজনীয় গাড়ী পার হতে না পারায় উভয় ঘাটের যানজট সৃষ্টি হচ্ছে।
পরে মন্ত্রী স্থাণীয় এমপি কাজী কেরামত আলী,জেলা প্রশাসক জিনাত আরা ও পুলিশ সুপারকে সাথে নিয়ে দৌরতদিয়া লঞ্চ ঘাট পরিদর্শন করেন।
বুধবার রাতে দৌলতদিয়া লঞ্চ ঘাটের কাছে নদীর তীরের ৭টি দোকান ও ৪টি বসত বাড়ী হঠাৎ নদী ভাংগনে বিলিন হয়ে গেছে।




