sliderস্থানিয়

পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, সোমবার (৮ মার্চ) দিবাগত মধ্যরাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস হিরো ইটভাটার সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (২০) নামের এক যুবককে আটক করে।এ বিষয়ে ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। তিনি জানান, পদ্মা নদী ও স্পার বাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button