slider
পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে আটক ৩

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বার নির্বাচিত চেয়ারম্যান এসএম মনির হোসেন সরকারকে হত্যা চেষ্টা অভিযোগে নাছির উদ্দীন, জুয়েল ও জামাল নামে তিনজনকে গত পরশু ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে। মনির হোসেন দু’বারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নাছির উদ্দীন তাঁর সাথে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারায়। এর পর থেকে মনির হোসেন সরকার চেয়ারম্যানকে হত্যা প্রচেষ্টার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠেন। জনপ্রিয় চেয়ারম্যান এসএম মনির হোসেনকে হত্যা চেষ্টার সংবাদে এলাকায় তিব্র ক্ষোভ ও নিন্দার বহিঃপ্রকাশ ঘটেছে। আটককৃতদের কঠিন শাস্তি দাবি করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।



