
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি ইতোমধ্যে দেশও ছেড়েছেন।
বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
বিবিসি জানতে পেরেছে, তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এদিকে দেশের নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা চলছে
বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।
আইএসপিআরের পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে।
ফলে বেলা ৩টায় সেনাপ্রধানের নির্ধারিত জাতির উদ্দেশে ভাষণ আরো কিছুটা পেছাতে পারে বলে তিনি জানিয়েছেন।
সূত্র : বিবিসি




