slider

পত্নীতলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আনসার ও গ্রামপ্রতিরক্ষা দফতরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেফালী খাতুন, উপজেলা আনসার ট্রেইনার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, সহ স্থানীয় সুধিজন প্রমূখ।
এ সময় জেলা কর্মকর্তার নিকট বেতন বৃদ্ধি ও পরিচয় পত্র প্রদানের দাবী জানান স্থানীয় আনসার দলনেতারা। পত্নীতলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর শাখা দেওয়ার জোড় দাবী সকল সদস্যদের।
অনুষ্ঠানে আনসার সদস্যদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেলে সহ বিভিন্ন পুরস্কার এবং প্রত্যেক সদস্যকে আপ্যায়ন ভাতা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button