slider

পটিয়া এলডিপির আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে পটিয়া পৌরসভা এলডিপির নেতা কর্মীরা। সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সি.যুগ্ম সাধাণ সম্পাদক মুজিবুর রহমান, সহ সম্পাদক মো:শাহ আলম, পৌর প্রচার সম্পাদক মো: খোরশেদ, পৌর শ্রমিকদলের সভাপতি মুহাম্মদ ছৈয়দ, পৌর গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি আমিনুল হক তামিম, যুগ্ম সম্পাদক এরশাদ আলম, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মো: জাহেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ হান্নান, সাংগঠনিক সম্পাদক আলমগীর, পৌর সেচ্ছাসেবকদলের সভাপতি মো: মুজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল, এলডিপি নেতা মো: সাদ্দাম, আমিন, আলি, ফারুক, রহিম, জসিম, বেলাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button