Uncategorized

পটিয়ায় ক্রীড়া সংস্থার সম্পাদক জসিমকে কুপিয়ে জখম

পটিয়া সংবাদদাতাঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে কালারপুল ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ফুটবল খেলোয়াড় জসিম উদ্দিন (৩৪) কে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং নগদ ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৮ জানুয়ারী কোলাগাঁও লাখেরাস্থ স্পিনিং মিলের সমানে।
এ ঘটনায় আহত জসিম উদ্দিনের বড় ভাই আবদুর রহিম বাদী হয়ে শফিউল বশর, মোহাম্মদ রুহুল আমিন, অনুপম তালূকতাদরসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
থানার মামলা সূত্রে জানাযায়, উল্লেখিত আসামীদের সাথে বাদীর ছোট ভাই জসিম উদ্দিনের সাথে জায়গা ও বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে বেশকয়েকবার আসামীরা তাকে প্রাণে মারা হুমকি দিয়ে আসছে। গত ১৮ জানুয়ারী জসিম ঘর থেকে সকাল সাড়ে ১০ টার দিকে নগদ ২০ হাজার টাকা নিয়ে বের হয়। ১১ দিকে লাখেরা স্পিনিং মিল এলাকায় পৌঁছলে আসামীরা তাকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে জসিমকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করেন এবং তার প্যান্টে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা কোন মামলা করলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হওয়া চমেক হাসপাতালে প্রেরণ করেন।
বাদী আবদুর রহিম জানান, শফিউল বশর ও রুহুল আমিন এর বিরুদ্ধে এলাকার বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় জায়গা দখল-বেদখলসহ বিভিন্ন অপকর্মে সাথে জড়িত। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মামলা হামলার শিকার হতে হয়। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষে’র হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button