পটিয়ায় আ’ লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৪৯ সালের এদিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
অন্যদিকে কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তি সময়ে অসামপ্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। আর ‘পূর্ব পাকিস্তান’ শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। ১৯৭০ সাল থেকে এ দলের নির্বাচনী প্রতীক নৌকা। পরবর্তি সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।দিবসটি উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম সমর্থিত নেতা কর্মী পটিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ, শ্রমিকলীগ মুন্সেফ বাজার দলীয় কার্য়লয়ে আলোকসজ্জা করাসহ নানান কর্মসূচি মধ্যে দিয়ে পালন করা হয়। ২৩ জুন বৃহস্পতিবার এক আলোচনা সভা প্রবীন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান সভাপতিত্বে হুমায়ুন কবির রাশেদ এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একে এম আবদুল মতিন চৌধুরী, বক্তব্য রাখেন এডভোকেট বদিউল আলম, আলী আকবর সিদ্দিকী, সোহেল ইমরান, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, ইন্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন, আজিজুল হক, সাইফুল ইসলাম সাইফু,শ্রমিক নেতা জামশেদুল হক, খোরশেদ আলম, হাসান শরীফ, সাইফুদ্দিন ভোলা,ইকবাল হোসেন, ছাএলীগ নেতা সাকিবসহ অনেকে বক্তব্য রাখেন।



