slider

পটিয়ার চক্রশালা কৃষি হাই স্কুলে বিদায় সংবর্ধনা

সেলিম চৌধুরী, সংবাদ দাতাঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে স্কুল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়াই ইউপি চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম।
স্কুল প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য এয়াকুব নবী, দেবাশীষ চৌধুরী, সফিকুল রহমান, মোহাম্মদ হাসেম, নাজমা বেগম, পাভেল বিশ্বাস, শিক্ষক মিহির কুমার দাশ। শিক্ষক বজলুর রশিদ শাওনের পরিচালনায় ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন খালেদ মাসুদ, এনামুল হক সাইম, দিপেন্তী আইচ, জয়া দে, সুরাইয়া ইয়াসমিন,জয়নাব বিবি, কায়েস, গোলাম রাব্বানী প্রমুখ। পরে বিদায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান জসিম বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়নে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ বছরের প্রথম দিন প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্য বই প্রদান করে বিশ্বে প্রসংশিত হয়েছে। সুশিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানদের নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে অগ্রনীয় ভূমিকার রাখতে হবে। চেয়ারম্যান ইমজামুল হক জসিম শৈশবের সৃতি কথা মনে করে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষাই সুশিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে মেধাকে কাজে লাগবে। মনে রাখতে হবে, তোমাদের ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। এ বিদ্যাপিঠে তোমরা যারা অধ্যায়ন করেছ, তাঁরা মনে প্রাণে ভালোবেসেছ, প্রিয় বিদ্যালয়কে। তোমরা আজ বিদায় নিচ্ছ, বিদায় দেওয়ার ইচ্ছা না থাকা সত্বেও বিদায় দিতে হচ্ছে। কারণ এ বিদায় তোমাদের জীবনের নতুন দিককে উম্মোচন করবে। ভবিষ্যৎ জীবনের পাথেয় স্বরুপ কাজে লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button