শিরোনামশীর্ষ সংবাদ

নয়া দিল্লিতে কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী বাংলাদেশ হাই কমিশনের মৈত্রী হলে এসে পৌঁছালে হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
হাই কমিশনার মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ হাউজে তার সম্মানে হাই কমিশনারের দেওয়া নৈশভোজে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button