জাতীয়শিরোনাম

নড়বড়ে সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে যেসকল নড়বড়ে এবং পুরনো সেতু রয়েছে সেগুলো যত দ্রুত সম্বব মেরামত করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন দুর্ঘটনার পর এই নির্দেশ আসলো।
মঙ্গলবার (২৫ জুন) শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগেকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-সার্ভে করেন সব সেতুর বিষয়ে। দ্রুত নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরানো সেগুলোর বিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেন। বর্ষার আগেই যা মেরামত করার, করেন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, আরেকটি কথা খুব জরুরি এসেছে একনেক সভায়। একটি ঘটনা হলো রেলের। আমরা অভিনন্দন জানিয়েছিল রেলমন্ত্রীকে, দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। তার কাছে বহু টেলিফোন আসতেছে মানুষের কাছ থেকে। ইতোমধ্যে যোগাযোগটা (রেলের) শুরু হয়েছে গতকাল (সোমবার) সন্ধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button