slider

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এ লায়ন্স ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) এ “লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি” এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ অক্টোবর) শনিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এনপিআই এর পরিচালক ও লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির ভাইস প্রেসিডেন্ট ড. ইঞ্জি. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার ও এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন ইঞ্জি.মোঃ শামসুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রেজিস্ট্রার নির্মল চন্দ্র সিকদার, লায়ন্স ক্লাব অফ ঢাকা ড্রিম সিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. দেওয়ান গিয়াস মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী উন্মুক্ত এই আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র, কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসীকে ফ্রি মেডিকেল চিকিৎসা,ডায়াবেটিস টেস্ট এবং দুপুরে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবারের ব্যবস্থার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button