Uncategorized

নৌকার বিজয় ঠেকাতে মরিয়া আওয়ামী লীগের বিদ্রোহীরা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার নৌকার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অভিযোগ রয়েছে ক্ষমতা আর প্রভাব খাটিয়ে নৌকার সমর্থক, কর্মী এবং ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সিংড়ায় ১২ টি ইউনিয়নের ১০টি তেই এখন আওয়ামী লীগের বিদ্রোহীরা মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছে। আওয়ামীলীগ নেতারা মনে করেন, বিদ্রোহী প্রার্থীরা এমন ভাবে মাঠে থাকলে, আওয়ামীলীগের সাথে আওয়ামীলীগের লড়াই হবে, আর সুবিধা নেবে বিএনপি-জামায়াত প্রার্থীরা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে নাটোরের সিংড়ার ১০টি ইউনিয়নে নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর ।উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।এই নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে আলীগ-বিএনপি সহ বিভিন্ন দলের মোট ৫৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন । এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ইটালি ইউনিয়নে আরিফুল ইসলাম ও শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল। ১০টি ইউনিয়নের সবকটিতে দুই থেকে তিনজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন । ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীদের হারাতে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ দলীয় সাধারণ নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে এবং নৌকা প্রতীকের বিজয় নিয়ে তারা চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই এখনই বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার অথবা নৌকার প্রার্থীর পক্ষে একাট্রা হয়ে কাজ করে নৌকা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
উপজেলার সুকাশ ইউনিয়নে মোফাজ্জল হোসেন মোফা (নৌকা), আশিক ইকবাল (বিদ্রোহী) ও ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি মোজাম্মেল হক মোজা (বিদ্রোহী)।ডাহিয়া ইউনিয়নে সিরাজুল মজিদ মামুন (নৌকা),ইউনিয়ন আ’লীগ সভাপতি ওসভাপতি বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালাম(বিদ্রোহী) এবং ইউনিয়ন আ’লীগ সাধারণ স¤পাদক রেজাউল করিম(বিদ্রোহী) ।
কলম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন(নৌকা) ,বর্তমান চেয়ারম্যান মইনুল হক চুনু (বিদ্রোহী) এবং রিয়াজ উদ্দিন (বিদ্রোহী)।
চামারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আঃ লীগের সাধারণ স¤পাদক রশিদুল ইসলাম মৃধা(নৌকা) ,ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান স্বপন(বিদ্রোহী) , আরেক সহ সভাপতি রবিউল করিম (বিদ্রোহী) এবং ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক স¤পাদক এনামুল হক ।
হাতিয়ান্দহ ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সাধারণ স¤পাদক মোস্তাকুর রহমান চঞ্চল(নৌকা),ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাহাবুব উল আলম (বিদ্রোহী)। এবং আওয়ামী লীগ নেতানওফেল উদ্দিন ভেটু চৌধুরী (বিদ্রোহী) ।
লালোর ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম(নৌকা),ইউনিয়ন আ’লীগের বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ(বিদ্রোহী) , ইউনিয়ন আ’লীগের সদস্য একরামুল হক শুভ (বিদ্রোহী) ।।
তাজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন(নৌকা) , উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ(বিদ্রোহী),ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,(বিদ্রোহী),যুবলীগ নেতা আব্দুল মমিন(বিদ্রোহী) ,উপজেলা যুবলীগের সহ-স¤পাদক আঃ মালেক(বিদ্রোহী),ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল মাসুদ(বিদ্রোহী) এবং মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা জিয়া হোসেন(বিদ্রোহী)।
চৌগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা (নৌকা), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেন (বিদ্রোহী) ।
ছাতারদিঘী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ স¤পাদক আব্দুর রউফ বাদশা (নৌকা), ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ।
রামানন্দ খাজুরা ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সভাপতি ইদ্রিস আলী(নৌকা), সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ, (বিদ্রোহী), ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি জাকির হোসেন(বিদ্রোহী) এবং ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মান্নান (বিদ্রোহী) ।
ডাহিয়া ইউনিয়নের ১ নং ওর্য়াড আঃলীগের সাধারণ স¤পাদক নওশের আলী জানান, সিংড়ায় আওয়ামীলীগ এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। কিন্তু নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। তাদের লড়াই আওয়ামীলীগের নৌকা প্রার্থীর বিরুদ্ধে। নৌকার প্রার্থীকে হারাতে পারলেই যেন তাদের বিজয়, এমন মনে করেই তারা আওয়ামীলীগ প্রার্থীর কর্মী, সমর্থক এবং সাধারন ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে, প্রচার প্রচারনা চালাচ্ছে। এ সব বিদ্রোহী প্রার্থীরা আওয়ামীলীগের ক্ষমতাকে কাজে লাগিয়ে এখন আওয়ামীলীগের নৌকার বিপক্ষেই অবস্থান নিয়েছে।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন বলেন, বিগত দুটি নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। এবারো দল আমাকে মনোনয়ন দিয়েছে। এ নির্বাচনেও রেকর্ড পরিমান ভোট পেয়ে বিজয়ী হবো।
ডাহিয়া ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মামুন সিরাজুল ইসলাম জানান,আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের নেতা জুনাঈদ আহম্মেদ পলক আমাদের যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী হয়েছি। আর সে নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কতিপয় আওয়ামীলীগের নেতারা। এটা খুবই দুঃখজনক। নির্বাচনে আমি লড়াই করবো বিরোধী প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু এখন লড়াই করতে হচ্ছে নিজ দল আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে।তারা চান, এখনই দল থেকে বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার অথবা মনোনয়ন প্রত্যাহার করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে।
উপজেলা অ’লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান বলেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামীলীগের নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, এটা খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করছি তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার। আর যদি প্রত্যাহার না করে তাহলে তাদের দল থেকে বহিস্কার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হবে।
সিংড়া উপজেলা আঃলীগের সাধারণ স¤পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস জানান,আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বুঝানো হয়েছে। তারপরও তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি আরও বলেন, আলীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button