শিরোনাম

নোয়াখালী ট্রাজেডি : প্রধান আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে কু প্রস্তাবে রাজি না হওয়ায় মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
সোমবার রাত সাড়ে ৮টায় তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব ।
বিষয়টি নিশ্চিত করেছে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী।
এর আগে সোমবার রাতে বাদল কে র‌্যাব ঢাকার কামরাঙ্গি চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাদল কে মঙ্গলবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে জানা গেছে। রবিবার রাত ১ টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে পৃথক ২ টি মামলা দায়ের করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button