Uncategorized

নোয়াখালীতে ৯’শ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুধারাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৮৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেল পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব জাফরপুর গ্রামের আবু তাহেরের ছেলে শরীফ হোসেন (২৮) ও সদর উপজেলার কালিতারা এলাকার জসিম উদ্দিনের ছেলে ফয়সাল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টার দিকে কালিতারা বাজারে অভিযান চালায় সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক। এসময় ওই বাজার থেকে ১০পিস ইয়াবাসহ ফয়সালকে আটক করা হয়। আটককৃত ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালায় সুধারাম মডেল থানার এসআই আল মাহমুদ শরীফ। অভিযানকালে উদয় সাধুর হাট এলাকা থেকে মাদক কারবারি শরীফকে ৮৭০পিস ইয়াবাসহ আটক করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শরীফকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামী ফয়সালকে রবিবার কারাগারে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button