বাঘাইছড়ি জীবতলী পাহাড়ী গ্রামে এক রাতে ৬ বাড়ীতে দুর্ধষ চুরি

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে জীবতলী পাহাড়ী গ্রামে এক রাতেই ৬ বাড়ীতে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ লক্ষাধিক টাকা, মোবাইল সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। বাড়ীর দরজা ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নেশা জাতীয় কোন স্প্রে করে চুর চক্র এই কাজ করেছে বলে ধারনা করছে ভুক্তভোগী পরিবার গুলো। ২৩ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখাযায় সব বাড়ীতে একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে। নেশার ঘোরে অনেকেই এখনো স্বাভাবিক হতে পারেনি কেও কেও অসুস্থ্যও হয়ে পড়েছে। এক রাতে একসাথে ৬ বাড়িতে চুরি সংঘটিত হওয়া এবং প্বাশ্ববর্তী এলাকার বিহারে ধর্মিয় গুরুকে কুপিয়ে ধানবাক্সের টাকা লুটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছে সবাই। চুরি সংঘটিত হওয়া পরিবার গুলো হচ্ছে উসনি কুমার চাকমা (৭০)
পিতাঃ সৃত তরনি মোহন চাকমা, পলাশ চাকমা (৪০) পিতাঃ দিপক কুমার চাকমা নিতি পূর্ণ চাকমা (৪০) পিতাঃ চন্দ্রলাল চাকমা
সমির খিশা চাকমা(৪৫) পিতাঃ মৃত ভুবন জয় চাকমা, সুবঙ্কর চাকমা (৫৫) মৃত কুন্দ চাকমা। সবাই একই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী পরিবার গুলো বলেন জীবনটা বেঁচে আছে এটাই বেশী, কি আর অভিযোগ করবো ভাগ্যেস টের পাইনি পেলে হয়তো খারাপ কিছু ঘটতে পারতো বাধা দিতে গেলে খুনখারাপি হতে পারতো , চুররা সম্পূর্ন স্বাধীন ভাবে চুরি করে মালামাল গুলো নিয়ে গেছে। এসআই ইমতিয়াজের নেতৃত্বে ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বিষয়টি শিকার করে বলেন আমরা বিষয়টি সুনেছি তবে কেও অভিযোগ করেনি, পরপর দুটি ঘটনা নিয়েই আমরা উদ্ধিগ্ন, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি দোষীদের আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি।




