Uncategorized
নোয়াখালীতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২১ জন
নোয়াখালীতে ২৪ ঘন্টায় ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬৬ জনে। মৃত্যুবরণ করেছেন ৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৮৩৮ জন। এ যাবৎ মোট ১৩৮৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। মোট ১৩৪৪৪ জনের ফলাফল পাওয়া গেছে।
মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার। তিনি জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৭১ জন।




