Uncategorized

নোয়াখালীতে সরকারিভাবে ঘর পাবে গৃহহীন ৮৫৫ পরিবার

নোয়াখালী প্রতিনিধি : আশ্রয়হীন পরিবারকে পুর্নবাসন প্রকল্পেল আওতায় নোয়াখালীতে আগামী ১৭ মার্চের মধ্যে সরকারিভাবে ঘর পেতে যাচ্ছে ৮৫৫টি পরিবার। প্রধানমন্ত্রীর ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রতিশ্রুতির অংশ হিসেবে এ ঘর প্রস্তুত করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, প্রথম দফায় আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ১৫০টি ঘর হস্তান্তর করা হবে। এ ছাড়া ওই দিন হাতিয়ার মন্নান নগরে ৯৪৫ পরিবারের জন্য নির্মিত একটি বড় আশ্রয়ণ প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট আরো ৭০৫টি ঘর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর আগেই হস্তান্তর করা হবে।
তিনি জানান, ঘরগুলো নির্মাণে যাতে করে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি না হয়, সে জন্য প্রত্যেক উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ তদারকি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button