slider

নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার (২৮ আগস্ট) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ১জন, বেগমগঞ্জ থানায় ৭জন, চরজব্বর থানায় ১জন এবং সোনাইমুড়ী থানায় ৩জন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.চাঁন মিয়া (৪৩), জেলা বিএনপির সমর্থক বেগমগঞ্জের রসুলপুরের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ (৪৪), আব্দুর রহমান (৩২), নূরনবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭), চৌমুহনী পৌরসভার করিমপুরের তোফায়েল (৬৬), চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো, সুফল (৩৫), ৪ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৫৭) , সোনাইমুড়ী উপজেলার কৌশলাবাগের বিএনপি কর্মি সালমান মুহাম্মদ আহসান ভূঁইয়া (৪৬), ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মোতালেব (৪৫) এবং মাসিমপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী (৩৪)।
এসপি আরও জানায়, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button