Uncategorized

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন সহ দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে ও ভিপি জসিম ও শাহ জাফর উল্যা’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো,বিএনপি নেতা সলিম উল্যা বাহার হিরণ,শহীদুল ইসলাম কিরণ, নিয়াকত আলী খান,আবু নাসের,ওমর ফারুক,কামাক্ষা চন্দ্র দাস,সেচ্ছাসেবক দলের জাফর আহমেদ,মিজান,ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু,সাধারণ সম্পাদক আবু হাসান নোমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button