শিরোনাম

নোয়াখালীতে নতুন করে আক্রান্ত ৩৩ জন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩৯৪ জন, মৃত্যু-৮০ জন ও সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৩ জন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জেলা সার্জন মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় আট জন, সূবর্ণচর তিন, বেগমগঞ্জ তিন ,সোনাইমুড়ী তিন,চাটখিল এক ,সেনবাগ দুই, কোম্পানীগঞ্জ আট ও কবিরহাট পাঁচ জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার ৩৫১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button