slider

নোয়াখালীতে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শহীদ উল্লাহ মাঝি (৫৫) উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকার মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে।
রোববার (৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ির পেছনের জমিতে যান শহীদ উল্লাহ। সেখানে লিকেজ বিদ্যুতের তারে শরীরে লাগে তার। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে থাকে। স্থানীয়দের ভাষ্যমতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button