Uncategorized

নোয়াখালীতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন পুলিশ কনস্টেবল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদরে পুলিশ লাইন্সের সামনে রাস্তায় কুড়িয়ে পাওয়া বিশ হাজার টাকা তার মালিককে ফেরত দিয়েছেন নোয়াখালী পুলিশ লাইন্স গেইটে দায়িত্ব পালনকারী পুলিশ কনস্টেবল সুমন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা-৬ টার দিকে দিকে প্রকৃত মালিককে টাকা গুলো ফেরত দেন তিনি।
পুলিশ কনস্টেবল সুমন জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি পুলিশ লাইন্স ১ নং গেইটে দায়িত্ব পালন কালে জেলখানা রোডের ওপর কিছু টাকা পড়ে থাকতে দেখেন। পথের ওপর পড়ে থাকা টাকা গুনে দেখেন বিশ হাজার টাকা।
তিনি তাৎক্ষনিক কুড়িয়ে পাওয়া টাকার বিষয়টি ঊধর্বতন কর্মকর্তাকে অবগত করেন।
এর কিছুক্ষণ পর এক ব্যক্তি রাস্তায় কিছু খুঁজতে দেখে কনস্টবল সুমন লোকটিকে জিজ্ঞাসা করলে লোকটি তার কাছে থাকা বিশ হাজার টাকা হারিয়েছেন বলে জানান।
পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে জানালে তার নির্দেশক্রমে কুড়িয়ে পাওয়া টাকার সাথে ওই ব্যক্তির টাকার বর্ণনার মিল থাকায় টাকার প্রকৃত মালিক মো. হারুনুর রশিদকে ওই টাকা বুঝিয়ে দেওয়া হয়।
হারানো টাকা ফেরত পেয়ে হারুনুর রশিদ বলেন, বর্তমান সময়ে সুমনে মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কনস্টেবল সুমন সততার পরিচয় দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button