sliderস্থানিয়

নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়া নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে জানার আগ্রহ সৃস্টির লক্ষ্যে শুক্রবার সকালে জেলা শহরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে।

এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ,নোয়াখালী সরকারি মহিলা কলেজ,সোনাপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে নির্বাচন, গণতন্ত্র এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ৫০টি নৈবেতিক প্রশ্নের উত্তর দিতে দেওয়া হয়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ লিটন মিয়া,দ্বিতীয় রানার আপ হয়েছেন দেবলীনা রূপকথা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মারুফাত জাহান। তারা তিনজনই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ তিন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র,ক্রেষ্ট, প্রাইজবন্ড প্রদান করা হয়। একই সাথে তাদের জাতীয় পর্যায়ে নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর নির্বাচনী অলিম্পিয়াড আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজন’র নোয়াখালী জেলা কমিটির সহ সভাপতি কবি আখতার জাহান শেলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন’র জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। বিষয়ভিত্তিক প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, তরুণ ভোটার ফাহিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন’র বেগমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুনীম ফয়সাল।

বক্তাগণ বলেন, ব্যাপক সংখ্যক তরুণ এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী ও রাজনৈতিক দল সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে-বুঝে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী ও দলের সপক্ষে ভোটদানের জন্য তরুণদের উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্রসহ বিবিধ বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি করা, তাঁদের মেধা ও মননে বিকশিত করা এবং নাগরিক চেতনাবোধে জাগ্রত করে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ একান্ত জরুরি।

আলোচনা পর্ব শেষে অলিম্পিয়ার্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ-বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব সময় নিজেদের নিয়োজিত রাখার শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সুজন, নোয়াখালীর সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।ব্যতিক্রমধর্মী এই অলিম্পিয়ার্ডে ইভেন্ট ম্যাজেমেন্ট পার্টনার ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, এসএইভিও ও আমরা গোলাপ, মিডিয়া পার্টনার ছিলো নোয়ায়ালী অল রাউন্ডার এবং কালচারাল পার্টনার ছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button