বিনোদন

নেহা কক্করের বেলি ড্যান্সে অন্তর্জালে তুফান!

 বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর যে অন্তর্জাল তারকা, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যে ছবি বা ভিডিওই শেয়ার করেন না কেন, তা ভাইরাল হবেই।

নেহা যে শুধু গানই গান, এমন নয়। নাচতেও ভালোবাসেন। তাঁকে তো পার্টি গানের রানি বলা হয়। এবার বোধ হয় পার্টি নাচের রানিও খেতাব পাবেন। সম্প্রতি নিজেরই গাওয়া গানে নেচে মঞ্চ কাঁপিয়েছেন। তারপর নাচের ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। আর সঙ্গে সঙ্গে যেন তুফান বয়ে গেছে অন্তর্জালে।

ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে নেহার রয়েছে অগণিত ভক্ত। এই মাধ্যমে তাঁর অনুসরণকারী ২৪.১ মিলিয়ন।

ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, নিজের ‘দিলবার’ গানের তালে পা মেলাচ্ছেন নেহা। ২০১৮ সালে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানের নতুন ভার্সন যুক্ত করা হয়। কণ্ঠ দেন নেহা। ওই গানে নেচে ঝড় তুলেছিলেন নোরা ফাতেহি। কোটি মানুষের হৃদয় জয় করে নেয় গানটি। সেই গানেই এবার নাচলেন নেহা।

নেহার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি এ পর্যন্ত ২৪ লাখ ৪২ হাজারের বেশিবার দেখা হয়েছে। রয়েছে অসংখ্য প্রশংসাসূচক মন্তব্য। ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে নেহা লিখেছেন, ‘যখন নিজের গানে নিজে নাচছি!’

বলিউডে এখন তুমুল জনপ্রিয় ৩০ বছরের নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।

অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি বহুবার খবরের শিরোনাম হয়েছেন নেহা কক্কর। বিচ্ছেদের কথা স্মরণ করে একটি নাচের রিয়েলিটি শোতে কান্নায় ভেঙে পড়েন নেহা। সেই দৃশ্য তাঁর ভক্তদের হৃদয় নাড়িয়ে দিয়েছিল। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button